করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জন মারা গেছেন।
মৃতরা রাজশাহী জেলার আটজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের পাঁচজন, নওগাঁর দুইজন ও পাবনার তিনজন।
গতকাল সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টার মধ্যে মারা যান তাঁরা। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালে ৩৪৯ জনের মৃত্যু হলো। তার আগে গত জুনে মারা যান ৪০৫ জন।
আজ মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।
শামীম ইয়াজদানী আরো জানান, নতুন করে মারা যাওয়া ২০ জনের মধ্যে চারজন করোনা সংক্রমিত ছিলেন। এছাড়া জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাকি ১৬ জন। নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে।
মৃত ২০ জনের মধ্যে ১২ জন পুরুষ ও আটজন নারী। তাঁদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে একজন নারী, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন নারী, ৪১-৫০ বছরের মধ্যে দু্ইজন পুরুষ ও একজন নারী, ৫১-৬০ বছরের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী এবং ষাটোর্ধ্ব ছয়জন পুরুষ ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051