করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেছেন বিএনপি নেত্রী রাশেদা আহমেদ মুন (৪৬)। দীর্ঘ প্রায় চার সপ্তাহ লং আইলান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রাশেদা মুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা এ সংবাদ নিশ্চিত করেছেন।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বসবাসরত পাবনার সন্তান মুন ছিলেন বিএনপির সকল অনুষ্ঠানের প্রিয়মুখ। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051