1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় মুক্তিযোদ্ধা হাবিবুরের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০ ১০:৩০ pm

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সেক্টর কমান্ডারস ফোরামের আইন বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের পটুয়াখালী-গলাচিপা সাব সেক্টরের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা অ্যাড. হাবিবুর রহমান শওকত।

সোমবার (৩ জুলাই) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিট-২-এর আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জাসদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, গত ১৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট-২-এ ভর্তি হয়েছিলেন অ্যাড. হাবিবুর রহমান শওকত। ১৪ দিন যুদ্ধ করে অবশেষে সোমবার (৩ জুলাই) তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও জামাতাসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সেক্টর কমান্ডারর্স ফোরামের সভাপতি মেজর জেনারেল কে এম শফিউল্লাহ অব. বীরউত্তম ও সাধারণ সম্পাদক হারুন হাবিব, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

অ্যাড. হাবিবুর রহমান ছিলেন এক দুঃসাহসী মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক ৩য় বর্ষের ছাত্র থাকাকালীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালের ৩ জুন হাবিবুর রহমান ঐতিহাসিক ‘বিলোনিয়া ব্রীজ’ যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে আরো প্রশিক্ষণ নিয়ে তিনি ২ নম্বর সেক্টরে যুদ্ধ শুরু করেন। এক পর্যায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর কাছে নিজের এলাকায় যুদ্ধ করার অনুমতি প্রার্থনা করেন হাবিবুর রহমান। এরপর জে. ওসমানীর নির্দেশে ৯ নম্বর সেক্টরের পটুয়াখালী-গলাচিপা সাব-সেক্টরের ডেপুটি কমান্ডার হিসাবে দায়িত্ব পান মহান এ মুক্তিযোদ্ধা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ