করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের আইসিইউ-এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নাজিব মোহাম্মদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোশ্যাল মিডিয়ায় এক শোক বার্তায় গণস্বাস্থ্য কেন্দ্র পরিবারের পক্ষ থেকে খবরটি জানানো হয়েছে।
ডা. নাজিব চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১টা ২০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বাংলাদেশের আইসিইউ চিকিৎসা ব্যবস্থার অন্যতম একজন প্রথিতযশা চিকিৎসক ছিলেন।
গণস্বাস্থ্য নগর হাসপাতালের আইসিইউ প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করা হয় শোক বার্তায়।
ডা. নাজিবের মৃত্যুতে গভীরভাবে শোকাহত গণস্বাস্থ্য কেন্দ্র পরিবার তার আত্মার শান্তি কামনা করেছে। প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051