করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ব্যাংক কর্মকর্তাসহ দুই জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় ব্যাংক কর্মকর্তা মাহাবুল ইসলাম ও পরদিন বুধবার (৭ এপ্রিল) দুপুরে পাবনার এক ব্যক্তি মারা গেছেন।
তিনি বলেন, মাহাবুল ইসলাম রাজশাহীর বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকার মৃত জেকের আলীর ছেলে। তিনি ঝিনাইদহে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় কর্মরত ছিলেন। সেখানে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। রোববার (৪ এপ্রিল) রাতে ঝিনাইদহ থেকে অ্যাম্বুলেন্সে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তাকে প্রথমে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হয়েছিল। রাতেই তার দেহ পরিবারের লোকজন নিয়ে যান।
অন্যদিকে, অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার বাড়ি পাবনা জেলায় বলে জানা গেছে।
উল্লেখ্য, গত সোমবার (৫ এপ্রিল) রাকাবের চেয়ারম্যান মো. রইছউল আলম মণ্ডল ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মাহমুদা বিন হক করোনায় আক্রান্ত হয়ে রামেকে ভর্তি আছেন। এছাড়াও গত ৩ এপ্রিল রাকাবের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামীমা ফেরদৌস করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051