বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আব্দুল গফুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ শুক্রবার ভোরে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আব্দুল গফুর রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এর আগে গত ২ এপ্রিল শারীরিক অসুস্থতা নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুল গফুর। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে। পরে তাকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুল গফুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী জানান, আব্দুল গফুর করোনায় আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল আইসোলেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ তিনি মারা যান। তার শ্বাসকষ্টসহ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল।
রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051