দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
আজ রোববার বেলা সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, তিনি গত ৭-৮ দিন ধরে আইসিইউ-তে ছিলেন। তিনি দুই ডোজ করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। তার মৃত্যুতে আমরা সবাই খুবই মর্মাহত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার নিজ জেলা রাজবাড়ীতে দাফন করা হবে বলে জানান তিনি।
অধ্যাপক ড. মাহমুদ হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শোকবাণীতে ভাইস চ্যান্সেলর বলেন, অধ্যাপক ড. মাহমুদ হাসান ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র ও সজ্জন চরিত্রের একজন শিক্ষক ও গবেষক। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। মৎস্য চাষ বিষয়ে বিশেষজ্ঞ এই গুণী শিক্ষকের রয়েছে অনেক উদ্ভাবন ও মৌলিক গবেষণা।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত বছর মার্চে করোনা মহামারি শুরুর পর করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ জন বর্তমান-সাবেক শিক্ষক মৃত্যুবরণ করেছেন।।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051