1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

করোনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১ ৪:৩১ pm

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. নজিবুর রহমান (৫২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সকাল পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের মরদেহ তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে দাফন করা হবে।

অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এক শোক বার্তায় তিনি বলেন, অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের অকাল প্রয়াণে দেশ এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি হলো। খাদ্য ও পুষ্টি গবেষণায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

অধ্যাপক নজিবুর রহমানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

আরেক শোকবার্তায় ছাত্র ইউনিয়ন জাবি সংসদ শোকসন্তপ্ত পরিবারের, ছাত্র-ছাত্রী ও তার গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানায়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ