চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৮১ জনে। জেলায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৭৯০ জনে।
রোববার (১৬ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ৫টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ২০ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫১ হাজার ৭৯০ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪১ হাজার ৪৩৩ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১০ হাজার ৩৫৭ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মৃত্যু হয়েছে ৫৮১ জনের। যার মধ্যে নগরীর ৪২৮ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৫৩ জন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051