1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় চট্টগ্রামের উপ পুলিশ কমিশনার মিজানের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০ ১০:৫৬ am

কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার মিজানুর রহমান। রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন সোমবার ভোরে তার মৃত্যু হয়।

সিএমপির বিশেষ শাখার উপপুলিশ কমিশনার আবদুল ওয়ারিশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া সিএমপির জনসংযোগ কর্মকর্তা মির্জা সায়েমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর ২৮ জুন ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পঠিয়ে দেয়া হয় মিজানুর রহমানকে। তার স্ত্রী ও সন্তানও এই ভাইরাসে আক্রান্ত।

২২তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেয়া মিজানুর রহমানই প্রথম এসপি পদমর্যাদার কর্মকর্তা, যিনি করোনাভাইরাসে মারা গেলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ