করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ওবায়দুর রহমান মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৫৬ বছর। ডা. মো. ওবায়দুর রহমান করোনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান।
তিনি জানান, ডা. মো. ওবায়দুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নিজ বাড়িতে করোনা আক্রান্ত হন। পরে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। বৃহস্পতিবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051