করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই ডোজ ৮৫ থেকে ৯০ শতাংশ কার্যকর জানিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্যের পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) কোভিশিল্ড টিকার ওপর গবেষণা চালিয়েছে। যেখানে এ তথ্য উঠে এসেছে।
নিজেদের গবেষণার বিষয়ে বৃহস্পতিবার পিএইচই জানিয়েছে, এক সপ্তাহব্যাপী এ গবেষণা চালায় তারা। টিকা দেননি এমন মানুষের চেয়ে অক্সফোর্ডের টিকা দেওয়া হয়েছে এমন মানুষের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে টিকার ৮৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। একই গবেষণায় ফাইজার ও বায়োএনটেকের টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৯০ শতাংশ।
পিএইচইর দাবি, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই ডোজ উপসর্গ বা লক্ষণগত রোগের ক্ষেত্রেও বেশ কার্যকর। এমন প্রতিবেদন বিষয়ে ব্রিটিশমন্ত্রী নাদিম জাহায়ি বলেন, অক্সফোর্ডের টিকার ৯০ শতাংশ কার্যকারিতার এই তথ্য ইতিবাচক প্রভাবের প্রতিফলন।
উল্লেখ্য, ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত কোভিশিল্ড টিকা। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি হয়েছে এই টিকা।
এই টিকা দেওয়া হচ্ছে বাংলাদেশে। ভারত থেকে এখন পর্যন্ত টিকার এক কোটি ২ লাখ ডোজ এসেছে বাংলাদেশে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051