1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

করোনায় আরও দিশেহারা আমেরিকা, একদিনে প্রাণহানি ৪ হাজার ২ শতাধিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১ ১০:০৩ am

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। এই মহামারীতে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র আমেরিকাই। ফলে এই ভাইরাসের থাবায় একেবারে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্র।

দেশটিতে কোনওভাবেই নিয়ন্ত্রণে আসছে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার আমেরিকায় করোনায় ৪ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ১২১ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আমেরিকায় করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৫৯৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৮১৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জন।

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ২০ লাখ ৬ হাজার ১৬৩ জন, মোট মারা গেছেন ১৯ লাখ ৭০ হাজার ৩০ জন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ