করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. আজিজুর রহমান (৫১) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলা পুলিশের পাইকগাছা কোর্টে কর্মরত ছিলেন।
মো. আজিজুর রহমান সাতক্ষীরা জেলার তালা থানার মোড়গাছা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আবুল হোসেন সরদার। তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ জুন) বিকাল সাড়ে ৪টায় খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
করোনায় জীবন উৎসর্গকারী কনস্টবল মো. আজিজুর রহমানের মৃত্যুতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আইজিপি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। উল্লেখ্য, করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে এ পর্যন্ত ৯৭ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051