সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ আট হাজার ৫৩২ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ লাখ ১৪ হাজার ৭৭৪ জনের। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৮৩ লাখ চার হাজার ১১২ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩২ লাখ ৮৯ হাজার ৬৪৬ জন।
সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার ৩ শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ এক হাজার ৬১৯ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৭ লাখ ১৭ হাজার ৪০৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৩ হাজার ৮৫৬ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে—ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি।
ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৩২৪ জন এবং মারা গেছে তিন লাখ ৪৫ হাজার ২৮৭ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৯৫৪ জন এবং মারা গেছে এক লাখ ৬৭ হাজার ৬৯৪ জন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051