বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৪৫ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ ১৪ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৮৯৫ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ লাখ ১৪ হাজার ৪৩১ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৭ কোটি ৬৪ লাখ ২১ হাজার ৯৭৬ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১০ লাখ ৮২ হাজার ৬২৩ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৬১ হাজার ৫২ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ১৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৭১৮ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৭২ হাজার ৬৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭ হাজার ২০ জনের।
আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৫৪২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬৪২ জনের।
মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮০ হাজার ১৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ২৮৪ জনের।
মৃত্যুর দিক দিয়ে ষষ্ঠ এবং আক্রান্তের সংখ্যায় অষ্টম স্থানে রয়েছে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৩৬ হাজার ৫২৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৭৯ জনের।
আক্রান্ত বিবেচনায় পঞ্চম এবং মৃতের সংখ্যায় সপ্তম স্থানে রয়েছে রাশিয়া। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ৭২ হাজার ৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫৪ জনের।
এদিকে আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে উঠে আসা ফ্রান্স মৃত্যু বিবেচনায় রয়েছে অষ্টম স্থানে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৩১৪ জন এবং মারা গেছে ৯৮ হাজার ২০২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051