রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
রাতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন- এমপি মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম। তিনি বলেন, করোনা পজিটিভ হলেও সংসদ সদস্য মনসুর রহমান বর্তমানে শারীরিকভাবে ভালো আছেন। তিনি রাজশাহী মহানগরে থাকা তার কাজিহাটার নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন।
তার শরীরে এখনও করোনার কোনো উপসর্গ নেই বলেও জানান শফিকুল ইসলাম।
এদিকে, রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানিয়েছেন, তাদের ল্যাবে এ দিন মোট ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে ৪৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। এই ৪৭ জনের মধ্যে ২৭ জনের বাড়ি রাজশাহী। আর বাকি ২০ জনের মধ্যে আটজনের বাড়ি নাটোর এবং ১২ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051