প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন ।
মঙ্গলবার রাতে অধ্যাপক ডা. আব্দুল্লাহ বলেন, করোনা উপসর্গ দেখা দিয়েছিল। শরীর দুর্বল লাগছিল। টেস্ট করালে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছি। বাসায় থেকে ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। আইসোলেশনে থাকাই ভালো হবে। তবে আমার অবস্থা এখনও স্থিতিশীল আছে। কেবল একটু দুর্বল অনুভব করছি।
ভিন্নবার্তা প্রতিবেদক
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051