আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপ শেষ করে দেশে ফিরে করোনায় আক্রান্ত হলেন স্পেনের তারকা রাফায়েল নাদাল। আবু ধাবি থেকে স্পেনে ফেরার পর পিসিআর টেস্টে করোনা রিপোর্টে পজিটিভ হন নাদাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ খবর দেন নাদাল।
টুইটারে তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি- আবু ধাবি টুর্নামেন্ট খেলা শেষে স্পেনে আসার পর আমার করোনা পিসিআর পরীক্ষার ফল পজিটিভি আসে।’
তিনি আরও বলেন, ‘গেল সপ্তাহে কুয়েত ও আবু ধাবিতে করা শেষ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিলো।’
করোনা আক্রান্ত হওয়ায় সময়টা খারাপ গেলেও, দ্রুত সুস্থ হয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেছেন ২০বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051