ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের মুখপাত্র হাজী আবুল কালাম অনু স্বপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। শনিবার বাদ আছর তার ও পরিবারের সকলের সুস্থতা কামনা করে ডেমরা- যাত্রাবাড়ি থানাধীন সকল মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ।ঢাকা-৫ আসনের জনগনের পক্ষ থেকে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না আবুল কালাম অনু ও তার পরিবারেরর সকলের আশু রোগমুক্তি কামনা করেছেন।
প্রসঙ্গত : হাজী আবুল কালাম অনু একজন দক্ষ সংগঠক এবং ত্যাগী আওয়ামী লীগ নেতা।
২০০৪ সালে বিএনপি জামায়াত সরকারের দুঃশাসনের সময় তিনি নির্মম নির্যাতন ও কারাবরণ করেন। মহামারি করোনা ভাইরাসের শুরু থেকেই আবুল কালাম অনু অসহায় কর্মহীন শ্রমজীবী মানুষদের সহায়তায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং অবশেষে নিজেই স্বপরিবারে আক্রান্ত হন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051