রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ।
তিনি জানান, গত বুধবার নমুনা পরীক্ষায় ডিউক চৌধুরীর করোনা শনাক্ত হয়। এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তিনি বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। বাসায় থেকেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এদিকে শুক্রবার জুমার নামাজের পর তার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে পরিবার ও বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051