করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক আকরাম খান। কয়েক দিন আগে করোনার উপসর্গ দেখা দেয়। এজন্য অফিসে আসেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। গণমাধ্যম কর্মীদেরও এড়িয়ে যাচ্ছিলেন। শেষে করোনা টেস্ট করালে পজিটিভ রিপোর্ট আসে।
এখন নিজের ঘরেই আইসোলেশনে রয়েছেন আকরাম খান। দোয়া চেয়ে বিসিবি’র গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘গতকাল টেস্ট করেছিলাম। রাতেই পজিটিভ রেজাল্ট পেয়েছি। এখন বাসাতেই আইসোলেশনে আছি। সুস্থ আছি। দোয়া করবেন।’
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051