1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় আক্রান্ত আইজি প্রিজন মোমিনুর রহমান মামুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ৫:৩৮ pm

নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন দায়িত্ব নেওয়ার দুদিন পরেই করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ-এ চিকিৎসাধীন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ফোনে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর দুইদিন অফিস করেছি। শরীরটা একটু খারাপ থাকার কারণে করোনা পরীক্ষা করাই। সোমবার সকালে রিপোর্ট আসে পজিটিভ।

মোমিনুর রহমান মামুন বর্তমানে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে এই সেনা কর্মকর্তাকে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে বুধবার (২৩ সেপ্টেম্বর) আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপরদিকে কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ