1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনার মধ্যেই গঙ্গাসাগর মেলার অনুমতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২ ১১:৪৯ am

করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারতের পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলার শর্তমূলক অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে কোভিড বিধি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার এ সংক্রান্ত রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। খবর ভারতের সংবাদমাধ্যম দি ইকোনোমিক টাইমসের।

স্থাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের হিসাব মতে, গত ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত কলকাতায় করোনা শনাক্তের হার ৫৩.১০ শতাংশ। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনায় এ হার ১৯.৯৮ শতাংশ যেখানে গঙ্গাসাগর দ্বীপ অবস্থিত।

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, করোনা বিধি মেনে মেলার আয়োজন করতে হবে। যারা মেলায় যাবেন তাদেরও মানতে হবে করোনা বিধি।

একই সঙ্গে আদালত জানিয়েছে, গোটা বিষয়টির ওপর নজর রাখতে হবে মুখ্যসচিবকে। যথাযথভাবে কোভিড বিধি মানা হচ্ছে কিনা, সেদিকে নজর দিতে হবে।

এই তিন সদস্যের কমিটিতে মুখ্যসচিব থাকবেন। একই সঙ্গে থাকবেন বিরোধী নেতা বা তার প্রতিনিধি, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা তার প্রতিনিধি। এ কমিটির কাজই হবে সরকারের জারি করা বিধি মেলার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা।

এ বছরের বর্তমান পরিস্থিতিতে যাতে গঙ্গাসাগর মেলা আয়োজনের অনুমতি না দেওয়া হয় তার জন্য জনস্বার্থ মামলা করেছিলেন অভিনন্দন মণ্ডল নামে একজন চিকিৎক।

ওই চিকিৎসক চেয়েছিলেন, বর্তমানে রাজ্যের যে করোনা পরিস্থিতি তাতে এ মেলা বন্ধ করতে অবিলম্বে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিক। চিকিৎসকদের একটি বড় অংশ আক্রান্ত হয়েছেন। পুলিশ প্রশাসনের বড় অংশ মেলাতে থাকবেন। ফলে সেখান থেকে তাদের সংক্রমণের ঝুঁকি থাকবে। চিকিৎসকরা আক্রান্ত হলে পুলিশ আক্রান্ত হলে এ রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো থেকে আইনশৃঙ্খলা ভেঙে পড়বে।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ