
করোনা পরীক্ষার জন্য নাকের ভিতর থেকে নমুনা সংগ্রহ করা হলে মস্তিষ্কে ইনফেকশনের ঝুঁকি থাকে। ৪০ বছর বয়সী এক মার্কিন নারীর নাক থেকে নমুনা সংগ্রহের পর মস্তিষ্কে এক ধরণেরর ফ্লুইড বের হয়েছে যা প্রাণঘাতীও হতে পারে। জামা ওটোলারিঙ্গোলজি সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
ওই নারীর হার্নিয়া অপারেশনের আগে করোনা পরীক্ষার জন্য নাক থেকে নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু পরে সে খেয়াল করে যে তার নাক দিয়ে তরল পদার্থ বের হচ্ছে। তারপর থেকে শুরু হয়েছে তার মাথা ব্যাথা, বমি ও ঘাড় ব্যাথা। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন ওই নারীর খুলি ফেটে মস্তিস্কের সেরিব্রাইস্পাইনাল ফ্লুইড নামের এক ধরণের তরল পদার্থ বের হচ্ছে। এর তরল পদার্থের মধ্যে মস্তিষ্ক ভেসে থাকে। চিকিৎসা নিয়ে ওই নারী এখন সুস্থ আছেন। তিনি ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশনে ভুগছিলেন। ওই নারীর চিকিৎসা না করালে তার জন্য প্রাণঘাতী হতে পারতো।
যাদের সাইনাসে সমস্যা অথবা মাথায় অস্ত্রপ্রচার করা হয়েছে তাদের জন্য নাকের ভিতর থেকে করোনার নমুনা সংগ্রহ না করাই ভালো বলছে গবেষণা।
সূত্র: বিজনেস ইনসাইডার
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ