বিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো দুনিয়ার হিসাব–নিকাশ ওলট-পালট করে দিয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯ লাখ ৭০ হাজার ১৬৭ জন । এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৬৬ জন মানুষের। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬১ লাখ ২৯ হাজার ২০৭ জন।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার-এর পরিসংখ্যান অনুযায়ী, চীনে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা কমেছে। দেশগুলোতে দিন দিন বাড়ছে সুস্থতার সংখ্যাও।
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- যুক্তরাষ্ট্রে ১১ লাখ ৮৫ হাজার ৪৭৭ জন, ব্রাজিলে ৯ লাখ ১৬ হাজার ১৪৭ জন, চীনে ৭৮ হাজার ৪৮৭ জন, জার্মানিতে ১ লাখ ৮০ হাজার ৩০০ জন, ইরানে ১ লাখ ৯৪ হাজার ৯৮ জন, ইতালিতে ১ লাখ ৯১ হাজার ৮৩ জন, তুর্কিতে ১ লাখ ৭৬ হাজার ৯৬৫ জন, রাশিয়ায় ৪ লাখ ২৮ হাজার ৯৭৮ জন, চিলিতে ২ লাখ ৪৯ হাজার ২৪৭ জন, মেক্সিকোতে ১ লাখ ৩৮ হাজার ৩১৯ জন, ফ্রান্সে ৭৬ হাজার ৮০২ জন, ভারতে ৩ লাখ ৭৯ হাজার ৯০২ জন ও বাংলাদেশে ৬৬ হাজার ৪৪২ জন।
এদিকে, আক্রান্তের ও মৃত্যুর দিক থেকে ইতালি, স্পেন, চীনকে পেছনে ফেলে বর্তমানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৮ লাখ ৩৩ হাজার ১৪৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪১৩ জন।
আক্রান্তের দিক থেকে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৫ লাখ ১ হাজার ৩৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৬১ হাজার ৯৯০ জনের। দেশটিতে দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
তৃতীয়তে আছে রাশিয়া। দেশটিতে করোনা সংক্রমণে মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৮৩ জনের।
কিছুদিন আগেও আক্রান্তের দিক থেকে সবার শীর্ষে থাকা দেশ চীনে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা কমেছে। গত কয়েকদিন ধরে দেশটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৫৩৭ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।
এদিকে, আক্রান্তের দিক থেকে ৪ নম্বরে অবস্থান করছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ১৬৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ হাজার ২২৫ জনের।
জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯২৬ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৪৪২ জন।
উল্লেখ্য, নতুন এই ভাইরাস মূলত ফুসফুসে বড় ধরনের সংক্রমণ ঘটায়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্মণ। ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো। এই ভাইরাস নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা তর্ক-বিতর্ক।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051