করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ১৯ দিন পর বাসায় ফিরেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সোমবার (০২ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান বলেন, ১৩ অক্টোবর কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন পরিকল্পনামন্ত্রী। তবে তার তেমন কোনো শারীরিক সমস্যা ছিল না। বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে ঢাকার সিএমএইচে ভর্তি হন তিনি। এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
‘প্রায় বিশ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে তার কিছুটা কোভিড পরবর্তী (পোস্ট-কোভিড) শারীরিক দুর্বলতা রয়েছে। ’
মন্ত্রী তার চিকিৎসায় নিয়োজিত সিএমএইচ হাসপাতালের ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051