1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনামুক্ত হলেন নৌ প্রতিমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ ৯:৩৩ pm

করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সেরে উঠলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দ্বিতীয় ও তৃতীয় দফার পরীক্ষায় তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রতিমন্ত্রী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর আমার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছিল। এরপর ২২ সেপ্টেম্বর আবার পরীক্ষা করালে রেজাল্ট নেগেটিভ আসে। এরপর আবার পরীক্ষা করিয়েছিলাম। আজ রেজাল্ট নেগেটিভ এসেছে।

গত ১৫ সেপ্টেম্বর করোনা পজেটিভ হওয়ায় সরকারি বাসভবনে হোম আইসোলেশনে ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ দিনাজপুর-২ থেকে টানা তিনবারের সংসদ সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ