নভেল করোনাভাইরাস সংক্রমণের সময় সারা দেশের নিম্ন আদালত ভার্চুয়ালি এক লাখ ৫১ হাজার ১৪৬ কারাবন্দিকে জামিন দিয়েছেন। আজ শনিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মুহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘গত বছরের ১১ মে থেকে চলতি বছরের ২৯ জুলাই পর্যন্ত সারা দেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে মোট তিন লাখ ২২৮টি মামলার ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হয়েছে। এসব মামলায় এক লাখ ৫১ হাজার ১৪৬ জন অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।’
সাইফুর রহমান আরও বলেন, করোনাসহ যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে বিচার কাজ অব্যাহত রাখতে ২০২০ সালের ৯ মে রাষ্ট্রপতি আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহারের অধ্যাদেশ জারি করেন। এর পরের দিন ১০ মে থেকে ভার্চুয়াল আদালতে বিচার কাজ শুরু হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051