1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কম্বোডিয়ায় নিয়ে জিম্মি, টাকা আদায়ের পর স্ট্যাম্পে সই নিয়ে মুক্তি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ১:২২ am

কম্বোডিয়ায় চাকরি দেওয়ার নাম করে সেখানে লোক পাঠিয়ে পরে তাদেরকে সেখানে জিম্মি করে টাকা আদায় ও পরে স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগে ইফতেখার আহমেদ খান প্রকাশ রনি নামে একজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইফতেখার আহমেদ খান প্রকাশ রনি চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার মঘাদিয়া এলাকার সালেহ আহমদ খানের ছেলে।
দুইজন ভুক্তভোগী খুলশী থানায় মামলা দায়েরের পর ইফতেখার আহমেদ খান প্রকাশ রনিকে গ্রেফতার করে সিআইডি।

সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ জানান, ইফতেখার আহমেদ খান প্রকাশ রনিসহ একটি চক্র চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচার করে আসছে। যুবকদের টার্গেট করে তাদের কম্বোডিয়ায় নিয়ে সেখানে জিম্মি করে টাকা আদায় করে চক্রটি। ভুক্তভোগীদের কাছ থেকে খালি স্ট্যাম্পে সই নিয়ে পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্ট ফেরত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।

বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন, ইফতেখার আহমেদ খান প্রকাশ রনির সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ