পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কমতে শুরু করেছে। বাজারে পণ্যের জোগান স্বাভাবিক থাকলেও ক্রেতার সংখ্যা কম থাকায় দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। রমজানের সময়ের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।
সোমবার (২৩ মার্চ) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, লেবু ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। লেবু মানভেদে প্রতি হালি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
মালিবাগ রেলগেট কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, ঈদের আগে কেনা পণ্যই এখন বিক্রি হচ্ছে। নতুন করে সরবরাহ কম থাকলেও চাহিদা না থাকায় অনেক সবজি কম দামে বিক্রি করতে হচ্ছে। শসা ৪০-৫০ টাকা এবং টমেটো ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম ১২০ টাকার নিচে নেমেছে।
বাজারে দেশি শিম ৬০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা, পটল, করলা ও বরবটি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। গাজরের দাম কমে ৫০ টাকায় নেমেছে, যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা। শাকও ২০ টাকা আঁটিতে পাওয়া যাচ্ছে।
পেঁয়াজের দামেও বড় পতন দেখা গেছে। আগে যেখানে ৬০-৭০ টাকা কেজি ছিল, এখন তা ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দামও কমে ১৫-২০ টাকায় নেমেছে।
অন্যান্য সবজির মধ্যে ঢেঁড়শ ৮০ টাকা, কচুর লতি ১০০ টাকা, সজনে ১২০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা পেঁপে সবচেয়ে সস্তা, কেজি ২৫ টাকা। লাউ ৫০ টাকা এবং চাল কুমড়া ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি ও ফুলকপি প্রতিটি ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
বিক্রেতারা বলছেন, নতুন সরবরাহ বাড়লেও ক্রেতা কম থাকায় দাম কমছে। তবে হঠাৎ দাম কমে যাওয়া কৃষকদের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই বাজারে একটি স্থিতিশীল ও ন্যায্যমূল্য বজায় রাখা প্রয়োজন।
তাদের মতে, রমজানের শুরুতে চাহিদা বেশি থাকায় দাম বাড়ে, আর শেষের দিকে তা কমে আসে। এবার বিশেষ করে পেঁয়াজ, আলু ও টমেটোর দাম বেশি
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051