কবি মাকিদ হায়দার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় উত্তরার নিজ বাসায় তিনি মারা যান। তিনি নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মাকিদ হায়দারের ছেলে আসিফ হায়দার মৃত্যুর বিয়ষটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
কবি মাকিদ হায়দার ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর পাবনার হায়দার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবারের প্রত্যেকেই বাংলা ভাষায় প্রতিষ্ঠিত সাহিত্যিক। প্রত্যেকে স্বনামে পরিচিত। তাদের মধ্যে প্রয়াত হয়েছেন বরেণ্য নাট্যকার জিয়া হায়দার ও রশিদ হায়দার। আরেক ভাইদের একজন নির্বাসিত কবি দাউদ হায়দার। অন্যদের মধ্যে রয়েছেন জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার। তারাও সাহিত্য-সংস্কৃতির সঙ্গে জড়িত।
পাঁচ দশক ধরে সাহিত্যে একটানা ভূমিকা রেখে গেছেন মাকিদ হায়দার। নিজস্ব একটা ভাষায় কবিতা লেখেছেন, সেই ভাষা ছিল আধুনিক ও পরিমিত।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, ‘রোদে ভিজে বাড়ি ফেরা’ ‘আপন আঁধারে একদিন’ ‘রবীন্দ্রনাথ: নদীগুলা’ ‘বাংলাদেশের প্রেমের কবিতা’ ‘যে আমাকে দুঃখ দিলো সে যেনো আজ সুখে থাকে’ ‘কফিনের লোকটা’ ‘ও প্রার্থ ও প্রতিম’ ‘প্রিয় রোকানালী’ ‘মমুর সাথে সারা দুপুর’ ।
বাংলা একাডেমির নজরুল মঞ্চে শ্রদ্ধা জ্ঞাপন
বিশিষ্ট কবি ও বাংলা একাডেমির ফেলো মাকিদ হায়দারের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলা একাডেমি।
বুধবার (১০ জুলাই) এক শোক বার্তায় বাংলা একাডেমি জানায়, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মাকিদ হায়দারের মরদেহ আজ দুপুর ২টা থেকে ২টা ৩০টা মিনিট পর্যন্ত বাংলা একাডেমির নজরুল মঞ্চে রাখা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051