চট্টগ্রামের বাকলিয়ায় কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলি ও সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ২০ জন।
শুক্রবার (১১ জুন) সকাল ১০টায় নগরীর কালা মিয়া বাজার আবদুল লতিফ হাটের পাশে কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে কবরস্থানে সাইনবোর্ড লাগাতে যায় একটি পক্ষ। এ সময় আওয়ামী লীগ নেতা ইয়াকুবের লোকজন তাদের ওপর লাঠিসোঁটা ও পাথর নিক্ষেপ করে। এ সময় গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় ৪ জন। গুরুতর আহত হয় অন্তত আরও ১৫ জনের বেশি।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মূলত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আহমদ ইলিয়াস ও ইয়াকুবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051