
শুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি,পুবালি বাতাসে,‘আমার গায়ে যত দুঃখ সয় গানের প্রবক্তা সুর ও বাঁশী’র যাদুকর বাংলা লোকগানের দিকপাল প্রখ্যাত সুরকার,গীতিকার, বংশীবাদক ও সংগীতশিল্পী বারী সিদ্দিকীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে নেত্রকোনায়।
২০১৭ সালের ২৪ নভেম্বর ৬৩ বছর বয়সে তিনি চলে যান না ফেরার দেশে। দিবসটি উপলক্ষে নেত্রকোনার প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী উকিলপাড়ায় শনিবার রাতে প্রত্যাশা ভবনে এ স্মরণসভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে।
প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী’র সভাপতি দেবাশীষ সরকারের সভাপতিত্বে স¥রণুষ্ঠানে বক্তব্য রাখেন,লেখক ও বাউল গবেষক আ,ক,ম রফিকুল ইসলাম আপেল,ময়মনসিংহ সাহিত্য সংসদের সভাপতি স্বাধীন তালুকদার ,লেখক রতিশ মজুমদার উজ্জল প্রমূখ। পরে শিল্পীর গাওয়া গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলার এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি তাঁর। মাত্র ১২ বছর বয়সেই নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়। তালিম নেন শিল্পী ওস্তাদ গোপাল দত্ত, ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ খ্যাতিমান অনেক শিল্পীর।
ভিন্নবার্তা/এমএসআই