যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে আটকের পর তার বিরুদ্ধে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, নুসরাত শাহরিন রাকার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। জানা গেছে, রাকাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে আটক করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051