অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করব, কারো সঙ্গে হিংসা-বিদ্বেষ করব না। আল্লাহ হিংসাকে পছন্দ করেন না, কে কতটুকু ওপরে উঠবে এটা আল্লাহর পক্ষ থেকে নিধার্রিত।
তিনি আরও বলেন, আপনারা আমার ভাই, আমি আপনাদের সঙ্গে দেখা করতে বারবার ছুটে আসব। আপনাদের এলাকার উন্নয়নে যেসব কাজ বাকি আছে, আমি কথা দিয়ে গেলাম সব কাজ সমাপ্ত করব।
রোববার বিকালে উপজেলার বটতলী উচ্চ বিদ্যালয় মাঠে বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। বটতলী ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো জয়যুক্ত করার আহ্বান জানান।
এর আগে দুপুরে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুবের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ উপদেষ্টা অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051