
বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘ওবায়দুল কাদের সাহেব, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। আপনি এবং আপনার স্ত্রী ইসরাতুন্নেছা কাদেরের আমলনামা আমার কাছে আছে। আমি তা জনসম্মুখে তুলে ধরব। আপনি কত খেলা খেলতে চান খেলেন।’
বৃহস্পতিবার দুপুর ২টায় নিজের ফেসবুক আইডি থেকে ৪১ মিনিটের লাইভে এসে এসব কথা বলেন তিনি। কাদের মির্জা বলেন, আমি কোম্পানীগঞ্জের সকল ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কথা বলেছি। হরতাল, অবরোধ দিয়ে কোম্পানীগঞ্জকে অচল করে দেওয়া হবে।
তিনি বলেন, আমি কোম্পানীগঞ্জের এ শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পরিবর্তন চাই। কোম্পানীগঞ্জে চরফকিরা, চরএলাহী, রামপুর, মুছাপুর, চরহাজারী ও চরপার্বতী ইউনিয়নে অপরাজনীতির হোতারা যে তাণ্ডব চালাচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি এসব বন্ধ করা না হয়, এর দায়দায়িত্ব সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নোয়াখালীর ডিসি, এসপি, কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও, এসিল্যান্ড, ওসিকে নিতে হবে।
কাদের মির্জা বলেন, ‘আমি শেখ হাসিনাকে বলব আপনি কালক্ষেপণ না করে ঢাকা থেকে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিহত সাংবাদিক মুজাক্কির ও সিএনজি চালক আলাউদ্দিনের হত্যাকান্ডের প্রকৃত খুনিরা বের হয়ে আসবে।’
তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য নোয়াখালীর অপরাজনীতির হোতা অস্ত্রবাজ, মাস্তান, টেন্ডারবাজ, একরাম চৌধুরীর নেতৃত্বে কোম্পানীগঞ্জে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। একরাম আজকে নিজেকে নোয়াখালীর মুকুটহীন সম্রাট মনে করে। নোয়াখালী আওয়ামী লীগের তথাকথিত সভাপতি খায়রুল আনম সেলিম, আবদুল ওয়াদুদ পিন্টুসহ অনেকে তাকে রাজনীতিতে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051