নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ এক শোকবার্তায় প্রয়াত ইন্দ্রমোহন রাজবংশীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। রাষ্ট্রপতি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যু হয়।
মৃত্যুর আগে রাজধানীর দুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইন্দ্রমোহন রাজবংশী। এরপর তাঁকে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি আইসিইউতে ছিলেন।
ইন্দ্রমোহন রাজবংশী ছিলেন লোকগানের শিল্পী ও মুক্তিযোদ্ধা। তিনি ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদি ইত্যাদি গান গেয়ে থাকেন। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে নিজেকে রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ২০১৮ সালে সংগীত বিভাগে একুশে পদক লাভ করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051