বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অভিষেক চৌবে ফের আসছেন নেটফ্লিক্সে নতুন কাজ নিয়ে। অভিষেক পরিচালিক ডার্ক কমেডি সিরিজ স্যুপে অভিনয় করছেন কঙ্কনা সেন শর্মা ও মনোজ বাজপেয়ী।
এরই মধ্যে সিরিজটির প্রোমো প্রকাশ করেছে নেটফ্লিক্স। কঙ্কনা ও মনোজকে একসঙ্গে দেখে পেয়ে বেশ প্রশংসা করছে ভক্ত ও সমালোচকরা।
নেটফ্লিক্সের জন্য নিয়মিত কাজ করছেন অভিষেক চৌবের পরিচালক। ওয়েব ফিল্ম আনকাহি কাহানিয়া তার পরিচালিত সেরা কাজগুলোর একটি।
নতুন সিরিজ প্রসঙ্গে অভিষেক বলেন, সিরিজটি নিয়ে আমি আশাবাদী। মনোজ,কঙ্কণা ও স্যুপের অন্যান্য কলাকুশলীদের সঙ্গে কাজ করতে গিয়ে চমৎকার অভিজ্ঞতা হয়েছে। তারা যার যার জায়গা থেকে দারুণ কাজ করেছেন।
সত্য কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ স্যুপ। এখানে স্বাতী শেট্টির চরিত্রে অভিনয় করবেন কঙ্কণা। স্বাতীর স্বামি প্রভাকর এর চরিত্রে দেখা যাবে মনোজকে। স্বাতী স্বপ্ন দেখে সে একজন সফল শেফ হবে এবং একদিন তার নিজের একটি রেস্তোরাঁ থাকবে। স্বাতী স্বামি তার স্বপ্ন পূরণে কোনো সাহায্য তো করেই না বরং নানাভাবে তাকে বাধা দেয়। এক পর্যায়ে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পায় স্বাতী। তবে সেখানেও নানান সমস্যা সৃষ্টি হয়। এমনই গল্প নিয়ে নির্মিত হচ্ছে স্যুপ।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051