কক্সবাজার সমুদ্র সৈকতে হয়রানির শিকার হয়েছেন এক নবদম্পতি। এমনই অভিযোগ পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এমন অভিজ্ঞতার কথা লিখে জানিয়েছেন কক্সবাজার বেড়াতে যাওয়া একটি ফেসবুক গ্রুপে।
জাকারিয়া নামের ওই ব্যক্তি লিখেছেন, স্ব-স্ত্রীক গিয়েছি কক্সবাজার, যখনই বিচে নেমেছি এক দল লোক ডুব দিয়ে এসে আমার স্ত্রীর শরীর স্পর্শ করে। তাকে বললাম ভাই ডিস্টার্ব করতেছেন কেন? দেখলাম তারা ১০/১২ জন একসাথে দৌড়ে এসে আমাকে মারবে এই অবস্থা। তাই কি আর করার ঐদিনই উঠে হোটেলে এসে কাপড় চেঞ্জ করে সোজা ঢাকায় চলে আসছি।
তিনি যুগল পর্যটকদের সতর্ক করে বলেন, 'আপনারা যারা কাপল যাবেন একটু সতর্ক থাকবেন। লাল গেঞ্জি অথবা সাদা গেঞ্জি পরা একদল লোক বিচে থাকবে, তাদের থেকে সাবধান। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আর লাভ নাই। পুরো আনন্দ ভ্রমণ টা ই নষ্ট করে দিয়েছে জানোয়ারের বাচ্চাগুলা।'
এমন ঘটনার সত্যতা সম্পর্কে জানাচ্ছেন আরো অনেকেই।
এমন ঘটনা পূর্বেও হয়েরছে উল্লেখ করে মাফুজ নামের একজন মন্তব্য করেছেন, 'আপনার উচিৎ ছিল টুরিস্ট পুলিশকে ইনফর্ম করা, আর ওদেরকে দেখিয়ে দেওয়া। সাথে সাথে পুলিশ ওদের ধরে নিয়ে যেত। এর আগেও এমন হয়েছে। আমার সামনে ওই বার এমন হইছে। সাথে সাথে অ্যাকশন নিছে। টুরিস্ট পুলিশ টুরিস্টদের জন্য অনেক হেলফফুল।'
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051