দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তর-পশ্চিম অংশ থেকে বিদায় নিয়ে কক্সবাজার অঞ্চলে অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টায় বিদায় নিতে পারে। বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে– এটি বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ থেকে বিদায় নিয়েছে।
বর্তমানে তা কক্সবাজার অঞ্চলে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বলভাবে অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
অন্যদিকে সমুদ্রবন্দর থেকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদফতর।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে– অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে কক্সবাজার অঞ্চলে হালকা বৃষ্টি-বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় বলা হয়েছে– এই সময়ের শেষার্ধ্বে বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051