কক্সবাজারে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবার দুটি বড় চালান উদ্ধার করেছেন। গতকাল শুক্রবার জেলার বাংলাবাজার স্টেশনে ও টেকনাফের নাজিরপাড়ায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জানা যায়, কুষ্টিয়া থেকে পাঁচ কেজি ৬৪৮ গ্রামের হেরোইনের চালানটি আসছিল। অন্যদিকে তিন লাখ ৮০ হাজার পিসের ইয়াবার চালানটি মিয়ানমার থেকে আসছিল।
এ সময় পাচারকারীরা পালিয়ে গেছেন।
কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গতকাল সকাল ১১টার দিকে বিজিবির দল বাংলাবাজার স্টেশনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করে। হেরোইন পাচারকারীরা স্টেশনে পৌঁছার আগেই বাস থেকে নেমে যান।
অন্যদিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, বিজিবির টহলদল গতকাল ভোরে নাজিরপাড়ার অবস্থান নেয়।
এ সময় চোরাকারবারিরা বেড়িবাঁধ এলাকায় পৌঁছলে বিজিবির ধাওয়ায় বস্তা ফেলে পালিয়ে যান। পরে বস্তা থেকে তিন লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051