
আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারে কলেজছাত্র রিদুয়ান হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহাকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন-পৌরসভার রুমালিয়ারছরা এলাকার সেলিম সওদাগরের ছেলে হেরাম আল ছোটন এবং রশিদ আহমদের ছেলে কামাল হোসাইন।
র্যাব কর্মকর্তা জানান, চট্টগ্রামের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর