কক্সবাজার সদর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে পিএমখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সদস্য প্রার্থী রেজাউল করিম নামের এক ব্যক্তি আহত হয়েছেন। পিএমখালী ইউনিয়নে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রেজাউল পিএমখালী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবুল কালামের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার রাতে একদল দুর্বৃত্ত ইউপি সদস্য প্রার্থী রেজাউলকে অতর্কিত গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051