গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সুচিকিৎসার জন্য যা করা প্রয়োজন, তা করতে এবং দোষীদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে আহত ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সংবাদ মাধ্যমকে এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ইউএনও ওয়াহিদা এখন অনেকটা ইমপ্রুভ করে গেছে। এটা অনেক ক্রিটিক্যাল একটা ইঞ্জুরি। ডাক্তাররা চেষ্টা করছেন তার কন্ডিশন আরও ভালো করতে। আজকে সকালেও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন এর জন্য যা কিছু করার, তা করতে।’
তিনি বলেন, ‘এই ঘটনায় ইতোমধ্যে দুই-একজন ধরা পড়েছে, তা আপনারা জানেন। রাষ্ট্রব্যবস্থায় অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে থাকে। এগুলো আমাদের জীবনেও ঘটে। সবকিছুর ওপর তো আমাদের নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু আমাদের কাজ হলো এগুলো প্রতিরোধ করা।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051