প্রাথমিকভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওয়াসার হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন ও তার স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৭ অক্টোবর) কমিশনের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির পরিচালক মো. আক্তার হোসেন আজাদের সাক্ষর করা পাঠানো নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে তাদের সম্পদের হিসাব জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।
নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে ও বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তিনি। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের, স্ত্রী ও নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051