1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ওয়ার্ডগুলোতে এক লক্ষ গাছ রোপণ করবে ডিএসসিসি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০ ৬:১৬ pm

রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে এক লক্ষ চারা গাছ রোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার নগর ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা বলেন।

এ সময় বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে যে ১ কোটি গাছের চারা রোপণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন, ডিএসসিসি প্রধানমন্ত্রীর সেই মহতী অভিযাত্রায় যোগ্য অংশীদার হতে চান। সে লক্ষ্যে ডিএসসিসি’র আওতাভূক্ত এলাকায় এক লক্ষ গাছের চারা রোপণ করা হবে।

ডিএসসিসি মেয়র আরও বলেন, বাংলাদেশে বনায়ন বৃদ্ধি করার জন্য, পরিবেশ সুসংহত করার জন্য ডিএসসিসি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাব্যাপী এক লক্ষ চারা গাছ রোপণ কার্যক্রম শুরু হলো।

এ সময় তিনি নগর ভবন প্রাঙ্গণে ৩টি কৃষ্ণচূড়া ও ২টি রাধাচূড়া গাছের চারা রোপণ করেন। অন্যান্যদের মধ্যে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন, সচিব আকরামুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ