1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘ওয়াই ডি’ দিয়ে কি যশকে বিয়ের কথা স্বীকার নুসরাতের?

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ৭:২৭ am

স্বামী, স্ত্রী এবং তাদের একমাত্র সন্তান ঈশান। তবে কি নিজেদের সম্পর্ককে সকলের সামনে মেলে ধরলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান? তার সন্তানের বাবা যশ দাশগুপ্তের আরও এক ধাপ রহস্য উন্মোচনে পা বাড়ালেন যেন ঈশান-জননী।

রবিবার গভীর রাতে একটি কেকের ছবি ইন্সটাগ্রামে দিলেন নুসরাত জাহান। যেখানে দেখা গেল, কেকের উপর ইংরেজি অক্ষরে লেখা, ‘ওয়াই ডি’। এ কথা স্পষ্ট যে যশের নামের প্রথম ইংরেজি অক্ষরগুলিকেই পাশাপাশি বসানো হয়েছে।

কিন্তু নিচের একটি লেখা, ‘হাজব্যান্ড’, অর্থাৎ ‘স্বামী’। আরও একটি জায়গায় লেখা, ‘ড্যাড’, অর্থাৎ ‘বাবা’। ঈশানের বাবা যে যশ, সে কথা আগেই প্রকাশ্যে এসেছিল। কিন্তু ‘স্বামী’ লেখা দেখেই প্রশ্ন জাগে, তবে কি যশের জন্মদিনে যশের সঙ্গে তার বিয়ের কিথা স্বীকার করলেন নুসরাত?
এই প্রশ্ন যে আগে ওঠেনি তা নয়। গত বছর শেষে তাদের দু’জনকে দেখা গিয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। মাথায় সিঁদুর ছিল নুসরাতের। তা ছাড়া ঈশানের জন্মের পর এনা সাহা আয়োজিত বিশ্বকর্মা পূজায় ‘যশরত’কে দেখা গিয়েছিল। সেখানেও নুসরাত মাথায় সিঁদুর পরেছিলেন। কিন্তু কখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সাংসদ-অভিনেত্রী।

রবিবার যশের জন্মদিনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, মধুমিতা সরকার শুভেচ্ছা জানিয়েছেন। তনুশ্রী ভাগ করে নিয়েছেন রাজকুমার গুপ্ত, যশ, শ্রাবন্তী এবং নুসরাতের সঙ্গে করা পার্টির ছবি।

সূত্র: আন্দবাজার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ