1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ঈদ শেষে ঢাকার পথে মানুষজন, এখনও বাড়েনি ফিরতি ভিড় জিয়াউর রহমানের জীবন আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে রংপুর-সিলেটসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী প্রয়োজন

ওস্তাদ শাহাদাত হোসেন খান আর নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ৫:০৩ pm

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত সরোদ বাদক ওস্তাদ শাহাদত হোসেন খান। ২৮ নভেম্বর রাত ৮টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নাট্যজন মামুনুর রশীদ।

তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন। আজ বাদ যোহর নামাজে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়।

১৯৫৮ সালে উপমহাদেশের অন্যতম এক সঙ্গীত পরিবারে জন্ম নেন শাহাদাত হোসেন খান। তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।

তিনি বিশ্বখ্যাত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খার ছোট ভাই ওস্তাদ আয়েত আলী খার নাতি। তার বাবা ওস্তাদ আবেদ হোসেন খান প্রখ্যাত উচ্চাঙ্গসঙ্গীতশিল্পী ও সেতার বাদক ছিলেন।

সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত হন ওস্তাদ শাহাদাত হোসেন খান। তার যমজ মেয়ে আফসানা খান সেতার বাদক ও রুখসানা খান সরোদ বাদক। শাহাদাত হোসেন খান সঙ্গীত সাধনার পাশাপাশি সরকারী চাকুরীজীবি ছিলেন। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের উধ্বর্তন কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ