1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ওসিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ বিএনপি নেতার স্ত্রীর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২ ৯:৫৯ pm

ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে তার স্ত্রী লুৎফুন নাহার ফেনী মডেল থানার ওসি ও দুই এসআইসহ ৬ জনের আদালতে অভিযোগ দাখিল করেছেন। বিচারক আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

অভিযোগে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিনসহ এসআই এমরান হোসেন এবং নারায়ণ চন্দ্র দাস, ডিএসবি কর্মকর্তা হাবিবুর রহমান ও মো সৈকত, সাব্বির হোসেন নামে দুই সাক্ষীর বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন অভিযোগকারী।

বুধবার দুপুরে ফেনীর জুডিশিয়াল আদালতের জ্যৈষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আশেকুর রহমানের নিকট অভিযোগ দায়ের করেন তিনি। আবেদনে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী শাহ নুর আলম জানান, বিকালে আদালতের এক শুনানিতে আগামী ৩০ দিনের মধ্যে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন। এতে ১৫ দিনের মধ্যে মামলার অগ্রগতি জানাতে বলা হয়েছে এবং মামলাটি তদন্ত করতে পরিদর্শকের ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২২ জুলাই ঢাকার পল্টনের বিজয়নগর এলাকা হতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় ফেনী মডেল থানা পুলিশ ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম (৪৮) গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে তার শহরের রামপুরস্থ বাসায় অভিযান চালিয়ে পুরাতন খবরের কাগজে মোড়ানো একটি কালো রংয়ের ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি এবং ২ টি লম্বা লোহার ছোরা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফেনী মডেল থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র মামলা দায়ের করে।

তবে অস্ত্র উদ্ধারের অভিযোগটি শুরু থেকে অস্বীকার করে আসছে জাকির হোসেন জসিমের পরিবার। তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে সংবাদ সম্মেলন করে দাবি করেন জেলা বিএনপি।
ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ